বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। রাজনৈতিক ও সাংগঠনিকভাবেও তিনি এলাকায় সুপরিচিত। তিনি বর্তমানে মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তিনি দৈবজ্ঞহাটী 'সেলিমাবাদ প্রেসক্লাব'-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও ভূমিকা রেখেছেন।
সদালাপী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার বৃহত্তর পরিসরে দৈবজ্ঞহাটী ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী।
এলাকার সাধারণ ভোটার ও স্থানীয়দের মাঝে ইতিমধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। দল-মত নির্বিশেষে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
সম্পাদক রফিকুল ইসলাম রুমি
বাংলার আলো টিভি 24