দোলা পরিবহনের উন্নত সেবায় যাত্রীদের আস্থা, পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকায় দৈনিক ৩০টি বাস চলাচল
বাগেরহাট প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে দোলা পরিবহনের দৈনিক প্রায় ৩০টি বাস নিয়মিত চলাচল করছে। সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা ও যাত্রীবান্ধব সেবার কারণে প্রতিষ্ঠানটি যাত্রীদের কাছে ব্যাপক আস্থা অর্জন করেছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোলা পরিবহনের বাসগুলো পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে। প্রতিটি কাউন্টারে সুসংগঠিত ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সুপারভাইজার থাকায় টিকিট সংগ্রহ ও যাত্রীসেবা সহজ হয়। নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাওয়ায় যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন।
এছাড়া প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায় করে না এবং যাত্রীসেবার মান বজায় রাখতে সচেষ্ট থাকে বলে যাত্রীরা জানান। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ও যাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে সেবা প্রদান করা হয়।
নিয়মিত যাতায়াতকারী অনেক যাত্রী জানান, দোলা পরিবহনের শৃঙ্খলাবদ্ধ পরিচালনা, সময়নিষ্ঠা ও উন্নত সেবার কারণে তারা স্বাচ্ছন্দ্য ও আনন্দের সঙ্গে এই পরিবহনে ভ্রমণ করেন।