মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে বেড়েছে শীতকালীন ও অন্যান্য সবজির দাম। বাজারে প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২৮ নভেম্বর) বান্দাইখাড়া হাট এন্ড বাজারে খোঁজ নিয়ে জানা যায়,প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, আলু ২০ টাকা,পটল ৬০ টাকা, করলা ১০০ টাকা,বেগুন ১২০টাকা, পালংশাক ৭০ টাকা এবং শিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সবজির এমন চড়া দামে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ক্রেতাদের অভিযোগ,সবজির দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ক্রেতারা বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২