মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দৈবজ্ঞহাটী ইউনিয়ান আমতলা বাজারে ফ্যাসিবাদীদের মাথাচাড়া দিয়ে ওঠা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, সাবেক চেয়ারম্যান কেয়ামত আলী খান, ইউনিয়ন যুবদল নেতা তাইজুল হাওলাদার, পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শাহ আলম, ইউনিয়ন সভানেত্রী রাহিলা বেগম, সেলিম গাজী, কৃষক দলের উপজেলা সহ-সভাপতি এম এ খোকন, সাখাওয়াত খান, সিদ্দিকুর রহমান খান, ৯ নং ওয়ার্ড সভাপতি রহমান ফকির, রশিদ হাওলাদার, মন্টু দিদার ২ নং ওয়ার্ড সাধারণ মনির বেগ সম্পাদক লোকমান সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ফ্যাসিবাদীদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা ও বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক অধিকার এবং জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে আমতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলার আলো টিভি ২৪