মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সিনিয়র সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (DTCA) নির্বাহী পরিচালক জনাব মসিউর রহমান নিজ জন্মভূমি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে সফর করেছেন।
শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি তাঁর মরহুম মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত সবাই মরহুমের মা-বাবার জন্য দোয়া করেন। মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।
কবর জিয়ারত শেষে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে তিনি আন্তরিক ও উষ্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং পারস্পরিক কুশল বিনিময় হয়। দীর্ঘদিন পর নিজ এলাকার প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাতে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
পরে সবার উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
নিজ জন্মভূমির মানুষের সঙ্গে এমন সুন্দর সময় কাটাতে পেরে উপস্থিত সকলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জনাব মসিউর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
— বাংলার আলো টিভি ২৪