মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের ৯০ রশি কেউনাভাঙ্গা মোড় এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অজ্ঞাতপরিচয় কয়েকজন কর্মী—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি সড়কের ওপর একটি টায়ার জ্বালিয়ে দিলে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ও তাঁর পুলিশ দল। এছাড়া পোলেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ুন ও তাঁর টিম এবং দৈবজ্ঞহাটী ইউনিয়নের সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ুন ও তাঁর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের সেক্রেটারি আলম পারভেজ লিটন, সাবেক জেলা ছাত্রদল ও উপজেলা যুবদল নেতা সুজাউদ্দিন সুজা, এনায়েত সিকদার (জিয়া পরিষদ সদস্য), দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের দফাদার আফজাল খান,দৈবজ্ঞহাটী ইউনিয়নের সংগঠনিক মোঃ মিজান ফরাজী দৈবজ্ঞহাটী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি বাদশা বেগ, সাখাওয়াত খান, ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও বাগেরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন মল্লিক, সেলিম গাজী মোড়েলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক এবং দৈবজ্ঞহাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ বাচ্চু হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীরা ফ্যাসিবাদী রাজনীতি, উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
বাংলার আলো টিভি ২৪
www.banglaralotv24.com