মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৬) মোড়েলগঞ্জ থানায় অনুষ্ঠিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধ এবং প্রতিকার।
সভাটি PREVAIL (Prevention and Response to Gender-Based Violence Against Women and Girls) কর্মসূচির আওতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা পুলিশ, বাগেরহাট। এতে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।
সভায় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের নেতা ও ৩ নং পুটিখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলী আজিম বাবুল, ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, ও চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, সাখাওয়াত খান, ইউনিয়ন যুবদল নেতা তাইজুল হাওলাদার, ইউনিয়ন সভানেত্রী রাহিলা বেগম, ৯ নং ওয়ার্ড সভাপতি রহমান ফকির, পুটিখালী ইউনিয়নের রিয়াদ হোসেন ও আব্দুল হাই, গ্রাম পুলিশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নির্যাতন প্রতিরোধ, সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নির্যাতনমুক্ত সমাজ গঠন এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।
সম্পাদক: রফিকুল ইসলাম রুমি
বাংলার আলো টিভি ২৪
🌐 www.banglaralotv24.com