
সম্পাদকীয়
মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জোকার দরবার শরীফ শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়—এটি মানবতা, সহনশীলতা ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন। মানবতার পরমহিতৈষী, আশেকে রাসূল (সা.), অলিকুলের সিরমণি, জামানার মহৎ সাধক শাহান শাহ আউলিয়া হযরত শাহ সুফি রজ্জব শাহ (রহ.)-এর ১০৬তম বার্ষিক ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া তারই প্রমাণ। প্রতি বছরের ন্যায় এবারও ২৫, ২৬ ও ২৭ মাঘ—এই তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ মাহফিলে কোরআন খতম, দুরুদ শরীফ, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, হালকা জিকির ও ধর্মীয় সংগীত পরিবেশিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত-আশেকান এই মাহফিলে অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে—জোকার দরবার শরীফ আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। ওরশ মাহফিলের মাধ্যমে হযরত শাহ সুফি রজ্জব শাহ (রহ.)-এর শিক্ষা—ভ্রাতৃত্ব, মানবপ্রেম ও আত্মশুদ্ধির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ছে। বর্তমান সময়ের সমাজবাস্তবতায় এ ধরনের আধ্যাত্মিক আয়োজন মানুষকে সহিংসতা ও বিভেদ থেকে দূরে রেখে শান্তি ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করে। মাহফিলে সভাপতিত্ব করেন মামুন সেক্রেটারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ডা. মিজানুর রহমান ডিয়ার এবং দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত শাহাবুদ্দিন শাহ। আমরা মনে করি, জোকার দরবার শরীফের ওরশ মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির এক শক্তিশালী বার্তা। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
— সম্পাদক
বাংলার আলো টিভি ২৪
মোঃ রফিকুল ইসলাম রুমি