রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বাচ্চু শেখের মৃত্যু;

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া পোলেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বাচ্চু শেখ (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মোখলেছ রহমানের পুত্র।

জানা যায়, নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সাহায্যে ইরি ধান পরিষ্কার করার সময় ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। অসাবধানতাবশত স্ট্যান্ড ফ্যানটির কেবল বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকায় ফ্যানের বডিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় বাচ্চু শেখ ফ্যানটি দুই হাতে ধরে সরানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন।

ঘটনাটি বুঝতে পেরে তার স্ত্রী দ্রুত সুইচ বোর্ড থেকে কেবল খুলে ফেলেন। পরে বাচ্চু শেখ মেঝেতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews