রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা ও স্বাগত মিছিল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে




তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা ও স্বাগত মিছিল মোড়েলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখা।

 

এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা ব্যানার নিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম মারুক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন শেখ এবং খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাজেদুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুর আলী, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান সাইফুল ইসলাম এবং চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান।

 

এ সময় বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডাঃ মিজানুর রহমান ডিয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবাদ: বাংলার আলো টিভি ২৪

ওয়েবসাইট: www.banglaralotv24.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews