রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন খান রেজাউল হোসেন;

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে



এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা, আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়

মোড়েলগঞ্জ প্রতিনিধি, বাগেরহাট:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ খান রেজাউল হোসেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মোঃ খান রেজাউল হোসেন এর আগেও দৈবজ্ঞহাটী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রাজনৈতিক জীবনে তিনি ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।

এ ছাড়া সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী সেলিমাবাদ কলেজ নূর জামে মসজিদ, দৈবজ্ঞহাটীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতার বিষয়ে মোঃ খান রেজাউল হোসেন জানান, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews