রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

জামিনে মুক্ত গাজী অহিদুল ইসলাম, ফুলের মালা দিয়ে সংবর্ধনা ও বিজয় মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে জামিনে মুক্তি পাওয়ার পর গাজী অহিদুল ইসলামকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) তার জামিনের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। পরে বিশাল গাড়িবহর নিয়ে তাকে বরণ করে নিজ এলাকায় নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। গাড়িবহরসহ এলাকায় পৌঁছানোর পর ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়নের দৈবজ্ঞহাটী বাজারে আনন্দ মিছিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে দৈবজ্ঞহাটী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা ও বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৈবজ্ঞহাটী শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা গাজী অহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ও অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাদের বক্তব্য, সামনে তার নির্বাচনী কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা এবং নির্বাচনী মাঠে তার অবস্থান দুর্বল করার উদ্দেশ্যেই এ ধরনের মামলা করা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হওয়া প্রয়োজন।

গাজী অহিদুল ইসলামের জামিনে মুক্তিকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই সংবর্ধনা ও বিজয় মিছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদ: রফিকুল ইসলাম রুমি
সম্পাদক, বাংলার আলো টিভি ২৪
ওয়েবসাইট: www.banglaralotv24.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews