রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে



মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে বকুলতলা এলাকায় সড়কের ওপর পাথর মিক্সার গাড়ি রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও মোড়েলগঞ্জ থানা পুলিশের ডাবল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের যাত্রী মনির খান (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

আহত মনির খান পুটিখালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইউসুফ।

দুর্ঘটনায় ইজিবাইকের ড্রাইভার আব্দুস সাত্তার (৪৯), পিতা মোহন মিয়া ও মনির খানসহ দুই জন হতাহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে মনির খানের অবস্থা গুরুতর হওয়ায় খুলনায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়কের ওপর পাথর মিক্সার গাড়ি রেখে যাওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সড়কে পর্যাপ্ত জায়গা না থাকায় ইজিবাইক ও পুলিশের ডাবল কেবিন পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ইজিবাইক ও পিকআপ এর ক্ষতি হয়।

এলাকাবাসীর অভিযোগ, মহাসড়ক ও প্রধান সড়কের ওপর অবৈধভাবে বিভিন্ন ধরনের নির্মাণকাজে ব্যবহৃত গাড়ি, রোলার, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন রাখা হচ্ছে। যার যার সুবিধামতো সড়ক দখল করে কাজ করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়কের ওপর ভারী যানবাহন রেখে নির্মাণকাজ পরিচালনা করায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ধরনের দুর্ঘটনা রোধে প্রধান সড়কের ওপর অবৈধভাবে যানবাহন রেখে কাজ করা বন্ধ করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সড়কে নির্মাণকাজ চলাকালে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সতর্কীকরণ সংকেত ও যান চলাচলের বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews