মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

বাগেরহাটের মোড়েলগঞ্জে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মোড়েলগঞ্জ  উপজেলার  ৪নং দৈবঞ্জহাটী হাসেম খারহাট বাজারের সাথে এডভোকেট  লতিফ খান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় আহত বাসচালক মোহাম্মদ মাসুম মিনা (২৯)। তিনি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকার রহমান মিনার ছেলে।

অপরদিকে ট্রাকচালক মোঃ শিমুল (৩৮)। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালি এলাকার জয়নাল আবেদীন মোল্লার ছেলে। এখানকার স্থানীয়রা এবং দেখা যাচ্ছে ট্রাক তার সাইট দেখে উল্টো সাইডে এসে গাড়ির মুখোমুখি সংঘর্ষ করে।

এ ঘটনায় মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও চিকিৎসাধীন অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখানে কচুয়া উপজেলার ফায়ার সার্ভিস আসেন  দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews