মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে



মোড়েলগঞ্জ প্রতিনিধি:
সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে জীবন-জীবিকার সংগ্রাম করতে গিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব আমতলী গ্রামের কৃতি সন্তান এবং মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির শ্রদ্ধেয় সদস্য জামাল হাওলাদার ট্রলারডুবির ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মর্মান্তিক এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পাওয়ার পর জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মরহুমের বাড়িতে ছুটে যান।

এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতির সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত সরকারি আর্থিক অনুদান ও সার্বিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম।

মৎস্যজীবী নেতৃবৃন্দ বলেন, সমুদ্রে জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য মাছ আহরণ করেন জেলেরা। তাদের এমন দুর্ঘটনাজনিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাই নিহত জেলে জামাল হাওলাদারের পরিবারের পাশে সরকারের দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

মরহুম জামাল হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৎস্য সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয়রা। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন—আমিন।

সংবাদ সংগ্রহ: নুরুল ইসলাম সোহাগ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews