
মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমিবাগেরহাটের মোড়েলগঞ্জে দোলা পরিবহন ও অনিক এন্টারপ্রাইজের একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে যেয়ে দেখি মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল দোলা পরিবহনের একটি বাস।হাশেম খারহাট বাজারের লতিফ খাগো বাড়িি সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনিক এন্টারপ্রাইজের ওমেরা গ্যাসের পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক আব্দুর রহিম (৪৫) ও হেলপার মিজান (২০) গুরুতর আহত হন। মিজানের পায়ে গুরুতর আঘাত ও ভাঙার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত মিজানের বাড়ি বাগেরহাট সদর এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এদিকে দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতায় এগিয়ে আসেন অনিক এন্টারপ্রাইজের গ্যাস মার্কেটিং ম্যানেজার মো. মহিদুল ইসলাম। তিনি ঘটনাস্থলে থেকে রাস্তা পরিষ্কারের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দৈবজ্ঞহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে পরিবহনের চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। বিশেষ করে ব্যস্ত সড়ক ও বাজার এলাকায় গতি নিয়ন্ত্রণ করে চলাচল করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।