রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

দৈবজ্ঞহাটী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার।

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে



বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। রাজনৈতিক ও সাংগঠনিকভাবেও তিনি এলাকায় সুপরিচিত। তিনি বর্তমানে মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তিনি দৈবজ্ঞহাটী ‘সেলিমাবাদ প্রেসক্লাব’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও ভূমিকা রেখেছেন।
সদালাপী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ডা. শেখ মিজানুর রহমান ডিয়ার বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার বৃহত্তর পরিসরে দৈবজ্ঞহাটী ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী।
এলাকার সাধারণ ভোটার ও স্থানীয়দের মাঝে ইতিমধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। দল-মত নির্বিশেষে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
সম্পাদক রফিকুল ইসলাম রুমি
বাংলার আলো টিভি 24

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews