রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার প্রায় ৫৭ শতাংশ ও মেদা পুরস্কার দেন প্রতিষ্ঠানের সভাপতি।

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির নির্বাচনী পরীক্ষায় মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে পাসের হার প্রায় ৫৭ শতাংশ উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—তিনটি বিভাগের শিক্ষার্থীদের ফলাফল তুলে ধরা হয়েছে। সম্মিলিত মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছে বিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার সুমাইয়া। সে ১০১০ নম্বর পেয়ে ৮৭.৮২ শতাংশ নম্বর অর্জন করেছে।

দ্বিতীয় স্থান অর্জন করেছে অহনা পাল। সে ৯১০ নম্বর পেয়ে ৭৯.১৩ শতাংশ নম্বর পেয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছে বাণিজ্য বিভাগের নাজনীন, তার প্রাপ্ত নম্বর ৯০০। চতুর্থ স্থান অর্জন করেছে বিজ্ঞান বিভাগের আসপিয়া আবজাল, প্রাপ্ত নম্বর ৮৮৬। পঞ্চম স্থান অর্জন করেছে মেহেজাবিন, তার প্রাপ্ত নম্বর ৮৭৬।

প্রকাশিত ফলাফলে তিন বিভাগের শিক্ষার্থীদের আলাদা ফলাফল ও মেধাক্রমও সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল এবং মেদা পুরস্কার বিতরণ করেন, প্রতিষ্ঠানের সভাপতি সাহেব বলেন এর কৃতিত্ব প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এ ফলাফলকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় আগামীতে বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews