রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে আটক, অজ্ঞাত স্থানে থাকার অভিযোগপ্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে




বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে আটক, অজ্ঞাত স্থানে থাকার অভিযোগপ্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা।

মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রুমি

বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফরাজী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোররাতে ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে মনিরুল হক ফরাজীর পরিবারের সদস্য ও স্বজনরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁর অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় মনিরুল হক ফরাজীর সন্ধান এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রশাসনের প্রতি দাবি: অবিলম্বে তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে নিরাপদে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলার আলো টিভি ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews