মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে



শেখ মিজানুর রহমান মিলন (বিশেষ প্রতিনিধি)

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন-এর শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীর যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ এবং সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনের সভাপতি প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ শাহ ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও দুর্নীতি দমন পিপি, জজ কোর্ট বাগেরহাটের অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, মোড়েলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সভাপতি ইউনুস আলী আকন এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক (২নং পঞ্চকরণ ইউনিয়ন), খান কেরামত আলী (৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন), উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিন ফেরদাউস হ্যাপি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খেলাফাত হোসেন খসরু, ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান জিয়ার ও সাধারণ সম্পাদক মো. আলম পারভেজ লিটন, ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ মো. আলমগীর হোসেন চৌধুরী, পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম সোহাগ, মোহাম্মদ আরিফ হোসেন, সাংবাদিক শেখ মিজানুর রহমান মিলন ও রফিকুল ইসলাম রুমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

সভা শেষে বিদ্যালয়ের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় মতবিনিময় সভাটি সফল ও সার্থক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews