মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে



মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মীসভা-২০২৬ উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে পরিচিত বিএনপি নেতা বাবু সোমনাথ দে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। তিনি বলেন, দলের ভেতরে কোনো ধরনের বিভেদ, কোন্দল কিংবা গ্রুপিং বরদাশত করা হবে না। বিএনপির আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করতে হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ও বাগেরহাট জজ কোর্টের দুর্নীতি দমন বিষয়ক পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews