মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে




 

বিশেষ প্রতিনিধি, শেখ মিজানুর রহমান মিলন:

বাগেরহাটের মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদ, দৈবজ্ঞহাটী বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। এছাড়া উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আলমগীর হোসেন, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবু বকর সিদ্দিক, মেহেরুন্নেসা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময় দৈবজ্ঞহাটী সেলিমাবাদ কলেজ, বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হামচাপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা শাখার ৯০’র জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক ফেরদাউস হোসেন খান, সহ-সভাপতি এ এস এম সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল আলম সোহাগসহ সেলিমাবাদ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews