বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাব চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোর ও তার খালাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মারধরের একপর্যায়ে ভুক্তভোগী এক নারীকে পানিতে চুবিয়ে নির্যাতন এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

আজ ০৮ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায় মোড়েলগঞ্জ থানার ঢুলিগাতী গ্রামে বাদী ও বিবাদীপক্ষের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী খাদিজা আক্তার (২২) বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বিবাদী ইসমাইল হাওলাদার (৫৫), রাজ হাওলাদার (২৫) এবং নুরুন্নাহার বেগম (৪০) পূর্ব শত্রুতার জেরে বাদীর বোনপো (ভাগ্নে) আবদুল্লাহকে ডাব চুরির অপবাদে আটকে রাখে। কোনো প্রকার আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তারা দলবদ্ধভাবে কিশোর আবদুল্লাহকে কিল, ঘুসি, লাথি ও লাঠিসোঁটা দিয়ে গাছের সাথে বেঁধে মারধর করতে থাকে।

ভাগ্নেকে বাঁচাতে ডলি ঢুলিগাতী গ্রামের মৃত আইনউদ্দিন খলিফার মেয়ে খাদিজা আক্তার এগিয়ে গেলে বিবাদীরা তার ওপরও চড়াও হয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

লিখিত অভিযোগে খাদিজা আক্তার আরও জানান, বিবাদীরা তাকে হেনস্তা করার সময় তার মা হেনা বেগম ঠেকাতে এলে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয়। একপর্যায়ে ১নং বিবাদী ইসমাইল হাওলাদার খাদিজার ওপর হামলা চালিয়ে তাকে জোরপূর্বক পানিতে ফেলে দেয় এবং পানির মধ্যে ডুবিয়ে শারীরিক নির্যাতন করে। এসময় বিবাদীরা জোরপূর্বক তার পরনের জামা-কাপড় টেনে ছিঁড়ে ফেলে প্রকাশ্যে অর্ধনগ্ন করে চরমভাবে শ্লীলতাহানি ঘটায়।

মারধরের একপর্যায়ে ১নং বিবাদী খাদিজার গলায় থাকা আনুমানিক ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে চেইন ফেরত চাইলে বিবাদীরা বাদী ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগীরা জানান, খাদিজার স্বামী কাজের সুবাদে সকালে বাইরে চলে যান এবং রাতে ফেরেন। এই সুযোগে এবং তাদের সরলতার সুযোগ নিয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের জমি ভোগদখলের চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তীতে তাদের চিকিৎসার সনদপত্র (মেডিকেল রিপোর্ট) তদন্তকারী কর্মকর্তার নিকট দাখিল করা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আশেপাশের সিসিটিভি ক্যামেরা বা ভিডিও ফুটেজ সংগ্রহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নিকট বিবাদীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারের জন্য বিনীত আবেদন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews