রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

  • প্রকাশিত: শনিবার, ১০ অগাস্ট, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে




অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

ইউনূস বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়।
তিনি বলেন, দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই দাঁড়াব যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে ছিলেন আরো দুই উপদেষ্টা। তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

জানা গেছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ড. ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews