মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

কাউখালী উপজেলা ওলামা দলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত;

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে




 

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল,কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ নভেম্বর(শুক্রবার)সকাল ১১ ঘটিকার সময় উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে, মাওলানা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম.আহসান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম.দ্বীন মোহাম্মদ,জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,বিএনপি নেতা শাহ ইমরান ফারুক,গিয়াস উদ্দিন ওলি সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে কাউখালী উপজেলা ওলামাদলের নব গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। উক্ত কমিটিতে হাফেজ মাওলানা যুবায়ের হোসেনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ নুরুল হুদাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ বনি আমিনকে সদস্য সচিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাউখালী ইমাম মুয়াজ্জিন সমবায় সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবাদত হোসেন। দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews