মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতী মহিষচরণী তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হানিফ দিহিদার। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ডাকুয়া রনজিৎ কুমার, সদস্য জনাব মোঃ আল মামুন হাওলাদার, ডোনার সদস্য জনাব পলাশ হোসেন মাতুব্বর, অভিভাবক জনাব মাসুম বিল্লাহ এবং সেলিমাবাদ প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক মিজানুর রহমান মিলন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আয়োজনে

ঢুলিগাতী এম.টি. মাধ্যমিক বিদ্যালয়।

সম্পাদক : রফিকুল ইসলাম রুমি

বাংলার আলো টিভি ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews