মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

তালিম আহ্বায়ক, নজরুল ইসলাম সদস্য সচিব করে কমিটি গঠন;

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে




মিজানুর রহমান মিলন; মোড়েলগঞ্জ প্রতিনিধি;

বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। বাগেরহাটের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটি”-র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট হাওলাদার এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র মুখার্জি, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, শহিদুল ইসলাম স্বপন, মো. সাইদ নিয়াজ হোসেন শৈবাল, বেগ শামিম, সৈয়দ সাইদুর কবীর, সাংবাদিক রুহুল আমিন বাবু ও সাইদা আক্তারসহ অনেকে। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাটের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ না থাকায় জনগণকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ ট্রেনলাইন বাস্তবায়ন করা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। আলোচনা সভা শেষে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক এবং বাগেরহাট জজকোর্টের দুর্নীতি দমন কমিশনের পিপি ও প্রস্তাবিত থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলকে সদস্য সচিব করে “বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। এছাড়া কমিটিতে আরও কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর জনস্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews