রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

দৈবজ্ঞহাটীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা;

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

শেখ মিজানুর রহমান মিলন (বিশেষ প্রতিনিধি);

দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালিত হয়েছে। ভাষা শহিদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রভাত র‍্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানার সংগ্রামী আহ্বায়ক এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (বাগেরহাট জেলা) অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, মেহেরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ, দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কুমার সাহা, বেদকশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান তালুকদার, দৈবজ্ঞহাটী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন এবং সেলিমাবাদ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শেখ মিজানুর রহমান মিলন, শেখ অজিয়ার রহমান ও তকদির হাসান তুহিন। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews