
খুলনা রেঞ্জের ডিআইজির সঙ্গে সাক্ষাৎ, অগ্রগতি ও গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের কার্যক্রম আরও একধাপ এগিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) প্রস্তাবিত সেলিমাবাদ থানার সংগ্রামী প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল ও নুরুল আলম সোহাগ খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের সার্বিক অগ্রগতি, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক গুরুত্ব এবং থানাটি প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় সংশ্লিষ্টরা সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তাবিত সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা হলে এলাকার মানুষের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সেবা পাওয়া আরও সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট উদ্যোগের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, ইনশাআল্লাহ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি খুব শিগগিরই বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে।
বাংলার আলো টিভি ২৪
🌐 www.banglaralotv24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।