মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

বৃক্ষরোপণ কর্মসূচি ও অপরাধমুক্ত সেলিমাবাদ গড়ার আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে



বাগেরহাট মোড়লগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রুমি | বাংলার আলো টিভি ২৪
প্রস্তাবিত সেলিমাবাদ থানার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬” উপলক্ষে আজ ১৫ আগস্ট এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, পিপি, দুর্নীতি দমন কমিশন এবং সভাপতি, সেবখালি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সুন্দর, নিরাপদ সমাজ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা, মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রস্তাবিত সেলিমাবাদ থানার পক্ষ থেকে বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর দিকনির্দেশনায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া কার্যক্রমকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে হবে এবং মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, সুন্দর, নিরাপদ ও শান্তিময় সেলিমাবাদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজনে: উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ, বাগেরহাট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews