মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

মোড়েলগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন;

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে




 

নিজস্ব প্রতিনিধি, মোড়েলগঞ্জ (বাগেরহাট):

মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল ফারুকী এবং সহকারী প্রকৌশলী প্রিন্স কুমার মল্লিক। তারা স্থানীয়দের সঙ্গে খাল খনন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল উপস্থিত থেকে খাল খননের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষি জমি ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছিল। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মশিউর রহমানের প্রচেষ্টার কথা স্থানীয়রা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য, খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews