বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা; দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত; সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ঐতিহ্যবাহী দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে উত্তাল মোড়লগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজার; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: বাগেরহাটের দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন; পানগুছি নদীতে সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বাচ্চু শেখের মৃত্যু; প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন লক্ষ্যে স্মারকলিপি সরকারের সিনিয়র সচিব; শোক সংবাদ;

মোড়েলগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন;

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, মোড়েলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে খাল খনন ও ভাঙনরোধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সম্মেলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া খরশ্রোতা খালের ভাঙনের কারণে বিদ্যালয় ভবন ও খেলার মাঠ দীর্ঘদিন ধরে ঝুঁকির মুখে ছিল। বিষয়টি বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু সাবেক সিনিয়র সচিব মশিউর রহমানের নজরে আনলে তিনি খালটির ভাঙনরোধে উদ্যোগ নেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের পর প্রকল্পটির কাজ শুরু হয়।সোমবার (৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, যিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, খাল খনন ও ভাঙনরোধ কাজ সম্পন্ন হলে বিদ্যালয়টি রক্ষা পাবে এবং এলাকাবাসীও উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তারা সাবেক সিনিয়র সচিব মশিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews