
মোড়েলগঞ্জ প্রতিনিধি: মিজানুর রহমান মিলন
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩২০ নম্বর মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা শিকদার ও ড. মনিরুজ্জামান মনির কাজী। এ সময় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরিদর্শনকালে তাঁরা তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস ইনচার্জ ড. মোঃ মোখলেসুর রহমান।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট, ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও দুদকের পিপি শেখ নজরুল ইসলাম কাজল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে সেলিমাবাদ প্রেসক্লাব ও মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বিন্দুরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলার আলো টিভি ২৪-এর সম্পাদক রফিকুল ইসলাম রুমিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া তাঁরা বি.এম. মাধ্যমিক বিদ্যালয়সহ মোড়েলগঞ্জের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সফর করেন। সফরকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী এ সফরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।