মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে




রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

বাগেরহাট প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

পরিশ্রমী রাজনীতিবিদ, রাজপথ থেকে উঠে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বাগেরহাটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় রাজধানীর ধানমন্ডিতে সরকারি বাসভবনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট সদর আসনের ধানের শীষের কান্ডারী জননেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে লাল গোলাপের ডালি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু ও খান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফাজামান লিটু, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সভাপতি তালুকদার শহিদুল ইসলাম স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ তারেক আলী মিঠু, বাগেরহাট জেলা শ্রমিক দল নেতা ও বাগেরহাট আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম ভূঁইয়া, শ্রমিক দলের বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শানু, ৯০-এর ছাত্রদল ফোরামের নেতা মো. সেলিম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা জানাতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা দলের আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

সংবাদদাতা: শরীফ মোস্তফাজামান লিটু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews