মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে



মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে ( রোজ শুক্রবার ) বিকাল ৫ ঘটিকার সময় পৌর শ্রমিক দলের উদ্যোগে, বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক। পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম,আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে মত প্রকাশ করেন। এজন্য শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ মানিক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews