
শেখ মিজানুর রহমান মিলন;
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোঃ আবুল বাশার খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী শেখ-এর বিদায় উপলক্ষে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তালুকদার শামসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল (পিপি), দুর্নীতি দমন কমিশন, বাগেরহাট ও প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ; অ্যাডভোকেট ইস্কান্দার আলী খান, সাবেক সভাপতি, বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কুমার সাহা, দৈবজ্ঞহাটী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান গাজী, শিক্ষক মোঃ জাকির হোসেন খান, হায়দার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ সুমন আকন। অনুষ্ঠানে মরহুম আবুল বাশার খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিদায়ী শিক্ষক ইদ্রিস আলী শেখ-এর কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাকে সম্মাননা প্রদান করা হয়।