
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংরক্ষিত সংসদ সদস্য সুবর্ণা সিকদারের শুভ আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোড়েলগঞ্জ-শরণখোলা পরিদর্শনের অংশ হিসেবে তিনি দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে কিছু সময় অবস্থান করেন। এ সময় বিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।আনন্দঘন এ মুহূর্তে ফুলের তোড়া দিয়ে প্রধান শুভেচ্ছা জানান প্রস্তাবিত সেলিমাবাদ থানার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক এবং বাগেরহাট জজ কোর্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। মিজানুর রহমান ডিয়ার আলম পারভেজ লিটন নুরুল ইসলাম সোহাগ সেলিমাবাদ প্রেসক্লাবের সাংবাদিকবিন্দু সম্পাদক মিজানুর রহমান মিলন
সময় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী স্থানীয় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্থানীয়দের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি সেলিমাবাদ থানা বাস্তবায়নের জন্য সংসদ সদস্য সুবর্ণা সিকদারের কাছে জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, বৃহত্তর সেলিমাবাদ এলাকার মানুষের প্রশাসনিক সেবা সহজলভ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সেলিমাবাদ থানা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য সুবর্ণা সিকদারের এ আগমন স্থানীয় জনগণের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন দাবির বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। উপস্থিত সবাই সংসদ সদস্য সুবর্ণা সিকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
প্রতিবেদন:রফিকুল ইসলাম রুমি মোড়েলগঞ্জ প্রতিনিধি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।