
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেলিমাবাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে লাগানো ফলজ,ঔষধি ও ফুলের গাছ গুলোতে রাতের আধারে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে দূর্বৃত্তরা। বেশকিছু আম, জাম, লিচু, পেয়ারা,জামরুল, সফেদা, চালতে গাছ সহ ১২ টিগাছ ভেংগে ক্ষতিসাধন করে।
গত০৩/০৯/২০২৬ বৃহঃপতিবার কলেজে শিক্ষক কর্মচারিগন কলেজ এ প্রবেশ করলে এই চিত্র দেখে। এসময় দ্রুত কলেজ এ ছুটে যান উপজেলা বিএনপির সেক্রেটারি এডভোকেট মেহেদী হাসান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের, ৪নং দৈবঞ্জহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শেখ মিজানুর রহমান ডিয়ার, অত্র কলেজ এর শিক্ষানুরাগী সদস্য ও জামায়াত নেতা মাওলানা সালাউদ্দিন হালদার, জামায়াতে ইসলামী যুব বিভাগ মোড়েলগঞ্জ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ শামীম হোসাইন, সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের আইসি মজিবর রহমান সহ অত্র কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম হাওলাদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।