মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

কাউখালীতে কোমলমতি শিশুদের অভিনব প্রতিবাদ;

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে




মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

অদ্য ৭ এপ্রিল (সোমবার)২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলা চত্বরে, সদরে অবস্থিত মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশুদের নিয়ে “যুদ্ধ বিরতি লংঘন করে ফিলিস্তিনির গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে” মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালক ও যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখার সভাপতি এইচ এম হাফিজুল্লাহ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।এছাড়াও সকাল ৯ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলাম কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পরবর্তীতে বৈকাল ৫ ঘটিকার সময় কাউখালী সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।এ সময় উপস্থিত বক্তারা ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলী গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠন গুলোর প্রতি গনহত্যা বন্ধের জন্য সন্ত্রাসী ইসরায়েলকে চাপ সৃষ্টি করার দাবি জানান। বাংলাদেশে ইসরায়েল কে সহায়তা করে এমন কোম্পানির পন্য বয়কটের দাবি জানান। মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews