রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

শ্রমিক অধিকার পরিষদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতি সন্তান মুক্তার হোসেন;

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহরাওয়ার্দী হোসেন;
ব্যুরো প্রধান রাজশাহী;

গণঅধিকার পরিষদ (GOP) এর অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’ এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বগুড়া গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের মাজ বাড়ী গ্রামের কৃতি সন্তান মোঃ মুক্তার হোসেন ।মুক্তার হোসেন সাংবাদিকদের বলেন, দেশে বহু শ্রমিক সংগঠন আছে। শ্রমিকের মান উন্নয়ন নিয়ে কোনো শ্রমিক সংগঠন কাজ করেনা। শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য হিসাব কখনো পায় না। শ্রমিকদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। যেই শ্রমিকের ঘামের কারণে দেশের অর্থনীতির চাকা ঘুরে সেই শ্রমিক পরিবারের উন্নয়নের চাকা ঘুরে না। কৃষকের ছেলে কৃষক হবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে এই নীতি আমরা চাই না। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে। শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে স্লোগান দেওয়া হয়েছে তা মুক্তির স্লোগান,আমাদের লক্ষ শ্রমিকের রাষ্ট্র। বিগত ৫৩ বছরে কোন সরকার শ্রমিকদের উন্নয়নে ভাবেনি। নুরুল হক নুর আমাদের মেহনতি মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব শিখিয়েছেন আগামীতে গণধিকার পরিষদ ৩০০ (তিন শত) আসনে প্রার্থী দেবে,গণ অধিকার পরিষদ শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছে যেন এদেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews