মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

রামু প্রেস ক্লাবের আয়োজনে ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলামের বিদায় সংবর্ধনা;

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে




 

রামু প্রতিনিধি:

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাজউকের উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাঁর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রামু প্রেস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মুনাজাত করা হয়। রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “রামুতে দায়িত্ব পালন আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। রামুর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন কর্মস্থলেও রামুর মানুষের ভালোবাসা বুকে ধারণ করে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সহ-সভাপতি খালেদ হোসাইন টাপু, যুগ্ম সম্পাদক আল মাহমুদ ভুট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য আবু বকর ছিদ্দিক, সদস্য নুরুল হক সিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল মালেক সিকদার, এ এইচ এম জয়নাল আবেদীন, জাবেদ আনোয়ার, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শাহজাহান, কায়েদ আলম কায়সার প্রমুখ। রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ইউএনওর কর্মনিষ্ঠা, সৎ প্রশাসনিক ভূমিকা ও মানবিক ব্যবহারের প্রশংসা করে বলেন, “রামুর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল প্রশংসনীয়।”অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews