মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

পঞ্চগড়ে নদী রক্ষায় নাগরিক সমাবেশ রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয়;

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে




 

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত বছেলন , সারা দেশের নদীগুলো দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয়। নদী রক্ষা এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত। নদী বাঁচলে কৃষি বাঁচবে, প্র কৃতি বাঁচবে, দেশ বাঁচবে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঐতিহাসিক তেঁতুলতলায় পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ‘‘নদী রক্ষায় নাগরিক সমাবেশ’’ ২০তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।   বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আসলাম এর উপস্থাপনায় পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ.কে.এম. ফজলে নূর বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সভাপতি যাদব চন্দ্র রায়, রংপুর জেলার মো. নাসির উদ্দিন রাসেল, ঠাকুরগাঁও জেলার সভাপতি ফারজানা আক্তার পাখি, নীলফামারী জেলার সভাপতি মো. আব্দুর রউফ,পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাওয়ায় কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে। অবিলম্বে নদী পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটে পড়বে। পঞ্চগড়ের নদীগুলো রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়ানো – এই তিনটিই আমাদের মূল লক্ষ্য। সমাবেশে নদী রক্ষায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, কঠোর মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। শেষাংশে নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের তেঁতুলিয়া শাখার সভাপতি মো.জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আহনাফ সিটিআই এর পরিচালক সাংবাদিক এম এ বাসেত ও পরিবেশ পদকপ্রাপ্ত মামুনুল ইসলাম, তেতুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews