মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

তেঁতুলিয়ায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে




 

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ঈদগাহ মাঠ সংলগ্ন রাবার বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়।প্রদর্শনী মেলার অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা.নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, আইসিটি অফিসার নবিউল করিম সরকার, মডেল থানার এসআই আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মেলায় অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা। বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। এ সময় কয়েকজন নারী উদ্যোক্তা তাদের সাফল্যচিত্র বক্তব্যে তুলে ধরেন। প্রদর্শনী মেলায় স্থান পেয়েছে ৩০টি ষ্টল। এসব স্টলে গরু, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোস, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি। বিকেলে প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews