মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে




 

মোঃ ফিরোজ আহমেদ

নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে শিক্ষকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় উপজেলা মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরনই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জারজিজার রহমান।অনুষ্ঠানের সভাপতি ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews