মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৈবজ্ঞহাটী ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সকাল ১০টায় দৈবজ্ঞহাটী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রাহিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন ফেরদৌসী হ্যাপি। কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও সাবেক মোড়েলগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমানে দৈবজ্ঞহাটী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট কেরামত আলী খান, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, বিএনপি নেতা আব্দুল গনি খান, সাবেক যুবদল নেতা ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ পান্না শেখ, মোহাম্মদ জাহিদ হাওলাদার, মোহাম্মদ মাহবুব শেখ এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মুনিয়া আক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু সোমনাথ দে–কে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বাত্মকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।কর্মীসভা শেষে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews