রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

দৈবজ্ঞহাটীর জোকার দরবার শরীফে ১০৬তম বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত;

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে




 

শেখ মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি

মোরেলগঞ্জ (বাগেরহাট):

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ঐতিহ্যবাহী জোকার দরবার শরীফে মানবতার পরমহিতৈষী, আশেকে রাসূল, অলিকুলের সিরমণি, জামানার মহৎ সাধক শাহান শাহ আউলিয়া হযরত শাহ সুফি রজ্জব শাহ (রহ.)-এর ১০৬তম বার্ষিক ওরশ মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও ২৫, ২৬ ও ২৭ মাঘ—এই তিন দিনব্যাপী ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে কোরআন খতম, দুরুদ শরীফ, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, হালকা জিকির ও ধর্মীয় সংগীত পরিবেশিত হয়। ওরশ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-আশেকান ও মুরিদানরা অংশগ্রহণ করেন। মাহফিল উপলক্ষে দরবার শরীফ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও পবিত্র পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews