রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

দৈবজ্ঞহাটীতে পথসভায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলিম সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান;

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

শেখ মিজানুর রহমান মিলন (বিশেষ প্রতিনিধি);

বাগেরহাট–৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, তার প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা। মঙ্গলবার দৈবজ্ঞহাটী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় নবনির্বাচিত এমপি বলেন, দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন তার প্রথম লক্ষ্য। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া সংসদে উত্থাপন ও আলোচনার অঙ্গীকার করেন তিনি। দৈবজ্ঞহাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মমতা আবু বক্কার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, মাওলানা মোঃ ইমরান হোসাইনসহ স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃবৃন্দ। পথসভা শুরুর আগে স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলিমকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews