মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের আওতায় নব্বইরশি বাসস্ট্যান্ডে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দৈবজ্ঞহাটি ইউনিয়নের সেক্রেটারি ডিলার আলম পারভেজ লিটন জানান, সরকার নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ টাকা কেজি দরে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ইউনিয়নের মোট ৫৪১ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, সুশৃঙ্খলভাবে তিন দিন ধরে এই চাল বিতরণ কার্যক্রম চলবে এবং তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যেই চাল প্রদান করা হবে। স্থানীয়রা জানান, স্বল্প মূল্যে চাল পেয়ে তারা উপকৃত হচ্ছেন এবং সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews