মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

 

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটীতে জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৭ রমজান (১৭ মার্চ ২০২৬) হাশেম খার হাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মনিরুদ্দুজ্জামান মনির। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. এস. এম. রহমান হালিম তনু, আন্তর্জাতিক সমন্বয়ক, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মোড়েলগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সাংবাদিক মোঃ মিজানুর রহমান ডিয়ার, সভাপতি, দৈবঞ্জহাটি ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলম পারভেজ লিটন, এন-ওয়ান বিএনপি সেক্রেটারি। এ সময় উপস্থিত ছিলেন দৈবঞ্জহাটি ইউনিয়নের ৮নং সেক্রেটারি বাচ্চু মিয়া এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু, ইমামদের সম্মানী প্রদান, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য। তারা আরও বলেন, দেশের উন্নয়নে ভবিষ্যতে আরও নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটি বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews