সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত মোড়েলগঞ্জে;

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এই আয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, পৌরসভা আমির মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে কঠোর অবস্থান নিতে হবে। তিনি সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, “এলাকায় সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সামাজিকতা ফিরিয়ে আনতে হবে এবং মা-বোনদের পর্দা মেনে চলার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মসজিদ উন্নয়ন, খাল খনন, রাস্তা-ঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করা হয়েছে। এমপি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ নেই—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে জুয়া ও মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews